প্রধান সংবাদস্বাস্থ্য কথা

বৃহস্পতিবার দুপুরে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে

স্টাফ রিপোর্টার:
ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনা ভ্যাকসিনের ২০ লাখ ডোজ আগামীকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশে আসবে। আর বাংলাদেশের কেনা তিন কোটি ডোজ ভ্যাকসিনের প্রথম চালান আসবে ২৫ জানুয়ারি।

আজ বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান।

সচিব বলেন, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দুপুর দেড়টায় এসব ভ্যাকসিন বাংলাদেশে আসবে। সেখান থেকে ভ্যাকসিন তেজগাঁওয়ের ইপিআইয়ের গুদামে রাখা হবে। প্রথম মাসে দেওয়া হবে ৬০ লাখ।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জানান, ২৭ অথবা ২৮ জানুয়ারি এসব ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ হবে। ঢাকা মেডিক্যাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং কুয়েত মৈত্রী হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনের ওপর ভ্যাকসিনের প্রয়োগ করা হবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকোটল অনুযায়ী এক সপ্তাহ অপেক্ষা করা হবে। এরপর ভ্যাকসিন দেওয়া হবে সারাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, প্রথম মাসে ভ্যাকসিন আসবে ৭০ লাখ। এরমধ্যে ৬০ লাখ ভ্যাকসিন প্রয়োগ করা হবে প্রথম মাসে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে করোনার ভ্যাকসিনের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 January 2021

বৃহস্পতিবার দুপুরে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসছে

chitrodesh.com