প্রধান সংবাদ

বাংলাদেশ শান্তি চায়, যুদ্ধ নয়: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
প্রশিক্ষণ উন্নয়নের জন্য বাসস্থান নির্মাণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারো সাথে যুদ্ধ নয়- সবার সাথে বন্ধুত্ব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা ক্ষমতায় আসার পর নৌ-বাহিনীকে আগের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা দিচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সাড়ে দশটায় ভিডিও কনফারেন্সিং -এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিইও ২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ – ২০২০ অনুষ্ঠানে যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, আমাদের বিশাল সমুদ্র সম্পদ যথাযথ ব্যবহারের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জাতির জনকের জন্মশতবার্ষিকি পালন করছি। কিন্তু করোনার কারণে যাতে আমাদের সমস্যা না হয় তাই আমরা স্বল্প পরিসরে ভার্চুয়ালি আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যাতে মাথা তুলে চলতে পারি আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা মুজিববর্ষে জাতির জন্য বেশ কিছু কাজ করে যাচ্ছি। আমরা এরিমধ্যে ৯৯ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। প্রতিটি জেলায় যারা গৃহহীন আমরা তাদের ঘর করে দিচ্ছি। এ প্রকল্প প্রথম শুরু হয় নৌ-বাহিনীর হাত ধরে।

 

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 December 2020

বাংলাদেশ শান্তি চায়, যুদ্ধ নয়: প্রধানমন্ত্রী

chitrodesh.com