প্রধান সংবাদস্বাস্থ্য কথা

ফেব্রুয়ারিতেই মিলবে করোনার টিকা

স্টাফ রিপোর্টার:
আগামী ফেব্রুয়ারি মাসেই করোনাভাইরাসের টিকা পাওয়ার আশা করছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই ভ্যাকসিন পাব বলে আশা করছি। টিকার চেয়ে বেশি জরুরি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। মঙ্গলবার রাজধানীতে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিনের তিন কোটি ডোজ সংগ্রহের জন্য গেল ৫ নভেম্বর সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সরকার চুক্তি করেছে।

টিকা কেনার জন্য ১৬ নভেম্বর অর্থ বিভাগ স্বাস্থ্যসেবা বিভাগকে ৭৩৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে বলে সোমবার জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরো জানান, করোনার টিকা বিনামূল্যে দেয়া হবে। করোনা মহামারি মোকাবেলায় ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

টিকা পাওয়ার অগ্রাধিকারে গণমাধ্যমকর্মীদেরও রাখা হয়েছে জানিয়ে সচিব আবদুল মান্নান বলেন, সাংবাদিকরা নভেল করোনাভাইরাস মহামারিতে মাঠপর্যায়ে কাজ করছেন। এ কারণে তাদের অগ্রাধিকার দেয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের টিবি-এল অ্যান্ড এএসপির লাইন ডিরেক্টর মো. শামিউল ইসলাম উপস্থিত ছিলেন।

চিত্রদেশ//এফ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 December 2020

ফেব্রুয়ারিতেই মিলবে করোনার টিকা

chitrodesh.com