প্রধান সংবাদশিক্ষা

ভিপি নুরের ওপর ছাত্রলীগের হামলা

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ভিপি নুরুল হকসহ শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বিকেল ৪টায় এ হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এতে সিফাত নামের এক শিক্ষার্থী আহত হলে তাকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও আহত হয়েছেন।

সম্প্রতি নাগরিকত্ব আইন ও এনআরসি প্রতিবাদ করায় ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের দাবির প্রতি সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় এক বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা।

হামলা পরবর্তী সমাবেশে নুরুল হক বলেন, দেশের স্বার্থবিরোধী আর কোন সিদ্ধান্ত নিতে দিব না। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কারন এই স্বৈরাচার সরকার।

হামলার শিকার আখতার হোসেন বলেন, ভারতের আধিপত্য কায়েম হতে দিব না। সরকারের নীরব ভূমিকার জন্য দেশ আজ অন্যের হাতে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
17 December 2019

ভিপি নুরের ওপর ছাত্রলীগের হামলা

chitrodesh.com