আন্তর্জাতিকপ্রধান সংবাদ

হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে করোনায় আক্রান্ত ট্রাম্প

আন্তজার্তিক ডেস্ক:

হাসপাতাল ছাড়লেন করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার তিন দিন পর তিনি হোয়াইট হাউসে ফিরে এসে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন।

ট্রাম্প সোমবার হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরে গেছেন। একইসঙ্গে শিগগিরই নির্বাচনী প্রচারের জন্য মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর বিবিসির।

এর আগে ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছিলেন, তিনি ‘ভালো বোধ’ করার কারণে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হচ্ছে।

এতে তিনি আরও বলেন, আমি স্থানীয় সময় ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়ালটার রিড মেডিক্যাল সেন্টার ত্যাগ করবো। খুবই ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না। করোনা যেন আপনার জীবনে আধিপত্য বিস্তার করতে না পারে।

ট্রাম্প প্রশাসনের অধীনে বেশ কিছু ওষুধের উন্নয়ন ও জ্ঞানের বিকাশ সম্ভব হয়েছে। ২০ বছর আগের চেয়ে আমি এখন বেশি ভালো অনুভব করছি।

এর আগে গত ২ অক্টোবর ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা পজিটিভ ধরা পড়ে। পরে ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে রোববার তিনি হুট করে হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে বের হয়ে চমকে দিয়েছেন কর্মী-সমর্থকদের।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে ৭৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষের।কিন্তু এ পরিস্তিতিও করোনার ভয়াবহতা বুঝতে না পারায় হতাশ দেশটির নাগরিকরা।

চিত্রদেশ//এল/

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 October 2020

হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে করোনায় আক্রান্ত ট্রাম্প

chitrodesh.com