প্রধান সংবাদরাজনীতি

করোনায় কুমিল্লার সাবেক এমপি এটিএম আলমগীরের মৃত্যু

কুমিল্লা প্র‌তি‌নি‌ধি :

করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এটিএম আলমগীরের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়।

এটিএম আলমগীরের ছোট ভাই মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুলু জানান, গত কিছু দিন থেকে আলমগীর করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন। রাত ৯টার দিকে সেখানে তিনি মারা যান।

মঙ্গলবার সকাল ১০টায় জানাজায় শেষে তাকে মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঢাকার আল রশিদ ফাউন্ডেশন তার দাফন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানান কামাল হোসেন।

পরিবার সূত্র জানায়, আলমগীর ৫ম ও ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে বিএনপিদলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সুপ্রিমকোর্টের আইনজীবী এটিএম আলমগীর শিল্প ও কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ছিলেন। তবে গত নির্বাচনের আগে তিনি প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 August 2020

করোনায় কুমিল্লার সাবেক এমপি এটিএম আলমগীরের মৃত্যু

chitrodesh.com