প্রধান সংবাদরাজনীতি

আজ মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের প্রকোপের মধ্যে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দিচ্ছে সরকার। আইনগত কিছু প্রক্রিয়া সম্পন্নের পর আজ বুধবার তিনি মুক্তি পেতে পারেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান জানান, বুধবার দুপুরের মধ্যেই খালেদা জিয়ার মুক্তির আইনি প্রক্রিয়াগুলো শেষ হবে।

এর আগে গতকাল বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক তার নিজ বাসায় সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে খালেদা জিয়া ঢাকায় নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। দেশের বাইরে যেতে পারবেন না। সরকার মানবিক কারণে সদয় হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা (উপধারা-১) অনুযায়ী তার মুক্তির ব্যবস্থা করা হয়েছে।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। তাকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে বিশেষ কারাগার স্থাপন করে সেখানে রাখা হয়। গত বছরের এপ্রিল থেকে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 March 2020

আজ মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

chitrodesh.com