প্রধান সংবাদ

ধামরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

সাভার প্র‌তি‌নি‌ধি :

ঢাকার ধামরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাথুলী বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকামুখী ওই পিকআপের সঙ্গে ফালগুনী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 August 2020

ধামরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

chitrodesh.com