শিক্ষা

যবিপ্রবির ল্যাবে আরো ১০৯ জনের করোনা শনাক্ত

যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জনের করোনা পজিটিভ এবং ২৩৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

বুধবার সকালে নমুনা পরীক্ষার ফল ঘোষণা করা হয়।

এর মধ্যে, যশোরের ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের, মাগুরার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের, নড়াইলের ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের, ঝিনাইদহের ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের, বাগেরহাটের ১০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের ও সাতক্ষীরার ২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

চিত্রদেশ //এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 June 2020

যবিপ্রবির ল্যাবে আরো ১০৯ জনের করোনা শনাক্ত

chitrodesh.com