প্রধান সংবাদ

সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইসিইউতে

স্টাফ রিপোর্টার:
হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ২জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান জানান, ‘অনেক দিন ধরে উনি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজকে সকাল দশটার দিকে অবস্থার অবনতির দিকে গেলে ডাক্তাররা আইসিইউয়ে নিয়ে যান।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বলে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।

সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

 

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
19 June 2020

সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইসিইউতে

chitrodesh.com