নারী মঞ্চ

২৮ নভেম্বর মেয়েদের জন্য উদ্ভাবনী ও উদ্যোক্তা বুটক্যাম্প

ঢাকার লালমাটিয়ায় অনুষ্ঠিত হবে মেয়েদের উদ্ভাবনী ও উদ্যোক্তা বুটক্যাম্প। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে একটি ধারণাকে স্টার্টআপে রূপ দেওয়া যায় সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।

তিন দিনব্যাপী এ আবাসিক ক্যাম্পে অংশ নেবেন ৫০ জন নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণী।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বব্যাপী নানা সুযোগ উন্মোচিত হচ্ছে । এর সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে বাংলাদেশ। এ ধারা কেবল নিত্য নতুন কর্মবাজারই তৈরি করেনি, বরং একই সঙ্গে উদ্যোক্তাদের জন্যও সৃষ্টি করে নতুন দিগন্ত উন্মোচনের। দেশের ময়েদের তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা এরই মধ্যে উদ্যোক্তা হয়েছেন এমন নারীদের জন্য আয়োজন করা হচ্ছে গার্লস উদ্ভাবনী বুটক্যাম্প। এই আয়োজনে ৫০ জন নারী শিক্ষার্থী ও উদ্যমী তরুণীকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কীভাবে একটি ধারণাকে স্টার্টআপে রূপ দেওয়া যায় তার সহায়তা দেওয়া হবে। আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর ঢাকার লালামাটিয়াতে এই আবাসিক ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ফর বাংলাদেশ (ESDG4BD)-এর যৌথ উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বাংলাদেশ এতে জ্ঞান সহযোগিতা দেবে।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিংবা উত্তীর্ণ যে কোন মেয়ে এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবে। নির্ধারিত ফরমে আবেদনের পর অনলাইন টেস্ট ও পোন ইন্টারভিউ-এর মাধ্যমে চূড়ান্তভাবে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হবে। ক্যাম্পে অংশ নেওয়ার জন্য কোন ফী-এর প্রযোজন হবে না।
ক্যাম্পের বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন জনতা ব্যাংকের সাবেক চেয়্রম্যান লুনা শামসুদ্দোহা, সহজ ডট কমের উদ্যোক্তা মালিহা কাদির, মার্ক এন্ড স্পেন্সারের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক, উদ্যোক্তা রিজওয়ানা খান, সৈযদা নাবিলা মাহবুব, আছিয়া নীলা, শওকত হোসেন, আমিনুল ইসলামপ্রমূখ।
অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য –www.bdosn.org/gibc

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 November 2019

২৮ নভেম্বর মেয়েদের জন্য উদ্ভাবনী ও উদ্যোক্তা বুটক্যাম্প

chitrodesh.com