প্রধান সংবাদ

বিদেশ থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

স্টাফ রিপোর্টার:
গত কয়েক দিন ধরে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার এক ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস প্রতিরোধে সরকারের এসব নির্দেশনার কথা জানান। নির্দেশনার বলা হয়েছে, বিদেশ থেকে এলেই যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এর আগের নির্দেশনা অনুযায়ী, শুধু যুক্তরাজ্য থেকে দেশে ফেরা ব্যক্তিদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হতো। এখন নতুন নির্দেশনা অনুযায়ী শুধু যুক্তরাজ্য নয়; যেকোনো দেশ থেকে বাংলাদেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টিনে থাকতে হবে।

এবিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আগে যুক্তরাজ্যফেরত যাত্রীদের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক ছিল। বর্তমান প্রজ্ঞাপন অনুযায়ী যেকোনো দেশ থেকে এলেই কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

সরকারের নতুন প্রজ্ঞাপনে বিদেশফেরত লোকজনের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার পাশাপাশি জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দ্বারা পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, মাস্ক পরা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখা, অপ্রয়োজনে রাত ১০টার পর ঘর থেকে বের না হওয়া, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

‍‘এই সিদ্ধান্ত এখন থেকে সারা দেশে কার্যকর হবে এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত তা কার্যকর থাকবে।’

 

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 March 2021

বিদেশ থেকে এলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

chitrodesh.com