প্রধান সংবাদ

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

স্টাফ রিপোর্টার:
রাজধানীর বেশকিছু এলাকায় আজ মঙ্গলবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সায়েদাবাদ, মুগদা, গোলাপবাগ, ,মানিক নগর, গোপীবাগ, যাত্রাবাড়ী, ধলপুর এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই সরবরাহ বন্ধ রাখা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা রেল সংযোগ-লাইন টিটি পাড়া থেকে গোলাপবাগ পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে টিটিপাড়া, সায়েদাবাদ বাস টার্মিনাল, মুগদা, গোলাপবাগ, বেলতলা, মানিক নগর, অতীশ দিপংকর রোড, আর কে মিশন রোড, গোপিবাগ, উত্তর, যাত্রাবাড়ী, ধলপুর এলাকাসহ আশেপাশের এলাকায় গ্যাস থাকবে না।

এসব এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। একইসঙ্গে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 June 2021

১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

chitrodesh.com