অপরাধ ও আইনপ্রধান সংবাদ

হাজী সেলিমের ছেলেসহ চারজনের নামে মামলা

স্টাফ রিপোর্টার:
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমসহ ৪ জনের বিরুদ্ধে নৌ-বাহিনী অফিসারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে।

সোমবার সকালে হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশনস) রবিউল ইসলাম। তিনি বলেন, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। আসামিরা হলেন, ইরফান সেলিম, এ বি সিদ্দিক দীপু, জাহিদ, মীজানুর রহমান ও অজ্ঞাতনামা আরও দুই/তিনজন।

এর আগে রোববার (২৫ অক্টোবর) রাতে কলাবাগান ক্রসিং এর কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। মারধরের ঘটনার পর পর গাড়িটি ফেলে এর নম্বর প্লেট ভেঙে চলে যান হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ডরা। গাড়ির নম্বর- ঢাকা মেট্টো- ঘ ১১-৫৭৩৬।

রোববার রাতে ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক আবদুল্লাহ জাহিদ বলেন, ওই গাড়িটি সাংসদ হাজী সেলিমের। তিনি গাড়িতে ছিলেন না। তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন। পুলিশ সাংসদের গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল রাতেই ধানমন্ডি থানায় নিয়ে যায়।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
26 October 2020

হাজী সেলিমের ছেলেসহ চারজনের নামে মামলা

chitrodesh.com