প্রধান সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার:
টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করবার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’

 

প্রসঙ্গত, দেশে গত ২৭ এবং ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়। অধ্যাপক নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নেন।

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 April 2021

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করোনায় আক্রান্ত

chitrodesh.com