অর্থ-বাণিজ্য

সূচকের বড় উত্থানে লেনদেন

স্টাফ রিপোর্টার:
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১১টা ১৬ মিনিটে ডিএসইতে ৮৯০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৭৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ২১ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 August 2021

সূচকের বড় উত্থানে লেনদেন

chitrodesh.com