অপরাধ ও আইনপ্রধান সংবাদ

সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

সিলেট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বিন্নীবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

বুধবার সকালে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোয়াইনঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) তমিজ উদ্দিন বলেন, বিন্নীবাজার এলাকায় একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যার খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তবে কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 June 2021

সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

chitrodesh.com