প্রধান সংবাদ

সাহেদকে আদালতে নেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে আদালতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়।

ঢাকা মহানগর হাকিম মো. জসিমের আদালতে তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার রাতে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, কয়েকটি মামলায় সাহেদকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

এর আগে বুধবার সন্ধ্যায় সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবি কার্যালয়ে নেয়া হয়। রাতে ওই কার্যালয়ের হাজতেই রাখা হয় তাকে।

বুধবার সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

চিত্রদেশ//এস//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 July 2020

সাহেদকে আদালতে নেয়া হয়েছে

chitrodesh.com