প্রধান সংবাদ

সারা দেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা

স্টাফ রিপোর্টার:
আগামীকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তায় নিয়োজিত থাকবে র‌্যাব সদস্যরা।

রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‌্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকবে সর্বোচ্চ নজরদারি।

র‌্যাব মহাপরিচালক বলেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমরা শহীদ মিনারে আসবো। সারা দেশের শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সাদা পোশাকে ও পোশাকধারী র‌্যাব সদস্যরা সারা দেশে শহীদ মিনার ও দিবস কেন্দ্রীক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। ডগ স্কোয়াড দিয়ে আমরা শহীদ মিনার এলাকায় সুইপিং করছি। বোম্ব স্কোয়াডও নিয়োজিত থাকবে। আমাদের হেলিকপ্টারও প্রস্তুত আছে।

 

শহীদ মিনারে শ্রদ্ধা জানতে আসা নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা থাকবে। নারীরা যাতে ইভটিজিংয়ের শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকবে র‌্যাব সদস্যরা।ভার্চুয়াল জগতে মিথ্যে তথ্য, গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো বন্ধে নজরদারি রয়েছে। আমাদের চৌকস সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক সাইবার মনিটরিং করছেন। এছাড়া র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়ন তাদের স্ব স্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা জোরদারসহ সাইবার মনিটরিং করছেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সারা দেশে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য বা সমস্যায় র‍্যাবের এই নম্বরে যোগাযোগ করতে বলেন তিনি। র‌্যাব সদর দফতরের নম্বর ০১৭৭৭৭২০০২৯।

২১ ফেব্রুয়ারি এলেই শহীদ মিনার ভাঙার ঘটনা ঘটে। এবার এ ধরনের কোনো আশঙ্কা ও প্রতিরোধে প্রস্তুতি সম্পর্কে করা এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, এ ধরণের ঘটনার আশঙ্কা নেই। সুনির্দিষ্ট হুমকিও নেই। তবে র‌্যাব সতর্ক রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তায় গত ১৮ তারিখ থেকেই সক্রিয় রয়েছে র‌্যাব সদস্যরা।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 February 2022

সারা দেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা

chitrodesh.com