খেলাধুলা

শেষ আটে গ্রানাডাকে পেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
কোপা ডেল রের কোয়ার্টারের ড্র শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এরপরই জানা গেল শেষ আটে গ্রানাডাকে পেয়েছে বার্সেলোনা।

দ্বিতীয় সারির দল রায়ো ভাইয়েকানোকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ওঠা বার্সেলোনা চলতি মাসের শুরুতে লা লিগায় গ্রানাডাকে তাদের মাঠে ৪-০ ব্যবধানে হারিয়েছিল। কোপা দেল রেতে ওই মাঠেই খেলতে যাবে কোচ রোনাল্ড কোম্যানের দল।

এদিকে দ্বিতীয় বিভাগের দল আলমেরিয়ার মাঠে খেলবে সেভিয়া। শেষ ষোলোয় ওসাসুনাকে টাইব্রেকারে হারানো আলমেরিয়া দ্বিতীয় স্তরের একমাত্র দল হিসেবে এখনও আসরে টিকে আছে।

কোপা ডেল রের গত আসরের ফাইনালিস্ট আথলেতিক বিলবাওয়ের প্রতিপক্ষ রিয়াল বেতিস। আর ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে লেভান্তে।

আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কোপা ডেল রের কোয়ার্টারের লড়াই।

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 January 2021

শেষ আটে গ্রানাডাকে পেল বার্সেলোনা

chitrodesh.com