চিত্রদেশ

শেখ হাসিনার প্রশংসায় সালমান খান

স্টাফ রিপোর্টার:
রোববার হোম অব ক্রিকেট মিরপুরে হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এর প্রধান আকর্ষণ ছিলেন বলিউড ভাইজানখ্যাত তারকা সালমান খান। সঙ্গে ছিলেন শিলা কা জওয়ানি ক্যাটরিনা কাইফ। এ নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন তারা। এর আগে বিশ্বের কোনো দেশেই নেচে-গেয়ে দর্শক মাতাননি এ বলি জুটি।

তবে সবচেয়ে বেশি আলো কাড়েন সালমান। পারফরম্যান্স শেষে দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় কথা বলে সবার মন,হৃদয় জয় করেন তিনি। সল্লু বলেন, কেমন আছেন? আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি।

এসময় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন বলি ভাইজান। তিনি বলেন, আমি শেখ হাসিনাজিকে অনেক ভালোবাসি। তার নামটাই শুধু অসাধারণ নয়, নামের মতো মন থেকেও সুন্দর উনি। হাসিনা দেখতেও সুন্দর। তার বন্ধুসুলভ মধুর হাসি মনকাড়া। পুরো বাংলাদেশের মানুষ শেখ হাসিনাজিকে অনেক ভালোবাসেন।এজন্যই তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান সালমান।বাংলাদেশের স্থপতিকে নিয়েও স্বল্প পরিসরে কথা বলেন তিনি। সবশেষে বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।এ ঐতিহাসিক বাক্য আওড়ান ক্যাটরিনাও। সমস্বরে বলেন দর্শকরাও।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 December 2019

শেখ হাসিনার প্রশংসায় সালমান খান

chitrodesh.com