প্রধান সংবাদসারাদেশ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার:
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, ভোরে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে পদ্মা নদীর দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এছাড়াও ঘন কুয়াশায় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 December 2019

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

chitrodesh.com