প্রধান সংবাদ

শাশুড়ি হলেন মৌসুমী

বিনোদন ডেস্ক:
শ্বশুর-শাশুড়ি হলেন ঢালিউডের জনপ্রিয় জুটি ওমর সানী-মৌসুমী। বিয়ে করেছেন তাদের প্রথম সন্তান ফারদিন এহসান স্বাধীন।

গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ শুভকাজ সম্পন্ন হয়।

পাত্রীর নাম সাদিয়া রহমান। কুমিল্লায় জন্ম নেওয়া কনের বেড়ে উঠা ও পড়াশোনা কানাডায়।

স্বাধীন ও সাদিয়ার বন্ধুত্ব থেকে ভালো লাগা তৈরি হয়। পরে পারিবারিকভাবে দুজনের বিয়ের আয়োজন করা হয়।

জানা গেছে, ঈদের পর তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। এতে দুই পরিবারের সদস্য ছাড়াও মৌসুমী-ওমর সানীর সহশিল্পী, নির্মাতাদেরও আমন্ত্রণ জানানো হবে।

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা শেষে ফারদিন পরিচালনায় নাম লেখান। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন ওমর সানী। এছাড়া বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।

পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।

চিত্রদেশ//এসএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 March 2021

শাশুড়ি হলেন মৌসুমী

chitrodesh.com