প্রধান সংবাদ

শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল: সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, কোনো ধরনের আইনি কারণ ছাড়া আমাদেরকে ‘শাপলা কলি’ দিয়ে গেজেট দিয়েছে ইসি। তারা বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল।

বড় দলগুলোও এনসিপিকে তেমনভাবে মূল্যায়ন করে থাকে বলে অভিযোগ করে তিনি বলেন, এটি এক ধরনের বৈষম্য।

এনসিপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকায় জাতীয় যুবশক্তির আয়োজনে এক সেমিনারে সামান্তা শারমিন এসব মন্তব্য করেন।

যদিও, ইসি শাপলা কলিকে তালিকাভুক্ত করলেও, এখনো কোনো দলকে এই প্রতীক বরাদ্দ দিয়ে গেজেট প্রকাশ করেনি।

সেমিনারে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কমিশন কীসের ভিত্তিতে শাপলা কলি নির্ধারণ করেছে, তা তাদের বোধগম্য নয়।

তিনি বলেন, তবে শাপলা প্রশ্নে আমরা আপসহীন।

নাসীরুদ্দীন আরও বলেন, ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্ট প্রকৃতপক্ষে নোট অব চিটিং। আর জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিন্মকক্ষে পিআর এর কথা বলে আসন নিয়ে দর কষাকষি করছে। এটা এক ধরনের ভণ্ডামি।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 October 2025

শাপলা কলি দিয়ে ইসি বুঝিয়েছে আমরা বাচ্চাদের দল: সামান্তা শারমিন

chitrodesh.com