প্রধান সংবাদ

শপথ নিলেন এমপি হাবিব হাসান

স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান শপথ নিয়েছেন।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মারা যান। পরে ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

চিত্রদেশ//এলএইচ//

 

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
24 November 2020

শপথ নিলেন এমপি হাবিব হাসান

chitrodesh.com