প্রধান সংবাদবিনোদন

শনিবার আসছে সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা

স্টাফ রিপোর্টার:

চীন থেকে আগামীকাল শনিবার (১৭ জুলাই) রাতে ঢাকায় আসছে সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা। শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানান।

 

খুরশীদ আলম বলেন, চীন থেকে আগামীকাল রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরো ২০ লাখ ডোজ ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

 

বাংলাদেশ সরকার চীনের সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। আগামী তিন মাসের মধ্যে এসব টিকা দেশে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে গত ৩ ও ৪ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ টিকা চীন থেকে ঢাকায় আনা হয়েছে। এ ছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

 

 

 

 

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 July 2021

শনিবার আসছে সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা

chitrodesh.com