গল্প-কবিতা

মো: মেহেবুব হকের কবিতা ‘পড়ন্ত বিকেল’

শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসার চাদরে নিজেকে মুড়িয়ে
অক্লান্ত সংগ্রাম, সাধনা ও ত্যাগের দ্বীপশিখায় অন্তর জুড়িয়ে
আমি ভ্রমন করে চলেছি এ পৃথিবীর পথে প্রন্তরে।
কখনো ভাবনার গভিরে আবেগের বন্যায় মন মেতেছে
সময়ের সঙ্গোপনে যোগ হয়েছে নিরাসক্তির ঢেউ
একাকীত্বের গহীনে হ্নদয় ছুঁয়েছে আকাশের নীলিমায়।
তবু মনের গভীরে কৃষ্ণ চূড়ায় লাল ফুল ফোটে
কোকিলের কুজনে মন নির্মল আনন্দে মাতে
স্বপ্ন-সাধনার হিমালয় হাতছানি দিয়ে ডাকে জীবনের পড়ন্ত বিকেলে।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 November 2023

মো: মেহেবুব হকের কবিতা 'পড়ন্ত বিকেল'

chitrodesh.com