প্রধান সংবাদ

মুজিববর্ষে ঢাকা আসবেন মোদি, সোনিয়া ও প্রণব

স্টাফ রিপোর্টার:
মুজিববর্ষের (২০২০) অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাংলাদেশে আসার কথা রয়েছে। শুক্রবার জাতীয় জাদুঘরে বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

মোমেন বলেন, ‘পরস্পর বন্ধুত্বের মাধ্যমেই বাংলাদেশ-ভারত এগিয়ে যাবে। উভয় দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে। দেশের জনগণের প্রত্যাশা বন্ধুপ্রতিম ভারত উভয় দেশের জনগণের মধ্যে দুশ্চিন্তা বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ৩৮০ শহীদ ভারতীয় সেনা সদস্যের জন্য সম্মাননা স্মারক প্রস্তুত করেছে, যা শিগগিরই তাদের কাছে হস্তান্তর করা হবে।’

প্রসঙ্গত, গত বছরের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী কলকাতার ফোর্ট উইলিয়ামে মুক্তিযুদ্ধে শহীদ ১২ ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যের পরিবারের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 December 2019

মুজিববর্ষে ঢাকা আসবেন মোদি, সোনিয়া ও প্রণব

chitrodesh.com