প্রধান সংবাদ

মায়ের পর দগ্ধ ছেলেরও মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় আগুনে দগ্ধ একই পরিবারের আটজনের মধ্যে আরও একজন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ওই ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইয়ে।

|
সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া।

এর আগে সোমবার বেলা সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরজাহান বেগম (৬০)। আর মধ্যরাতে মারা যান নুরজাহানের ছেলে কিরণ মিয়া। কিরণ মিয়ার শরীরের ৭০ শতাংশ পোড়া ছিল।

কিরণের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে আগেই জানা গিয়েছিলো। এছাড়া দগ্ধদের মধ্যে আবুল হোসেন ও কাওছার নামে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে গ্যাসলাইন লিকেজ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার একটি বাসায় একই পরিবারের ৮ জন দগ্ধ হন। দগ্ধ অপর ছয়জন হলেন- আবুল হোসেন, হিরন মিয়া, কাউছার, মুক্তা, আপন ও লিমা।

চিত্রদেশ //এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
18 February 2020

মায়ের পর দগ্ধ ছেলেরও মৃত্যু

chitrodesh.com