অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

মার্কিন ঘাঁটিতে হামলার পর বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের ভূখণ্ডে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। এর আগে মার্কিন বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতা কাসেম সোলেইমানি নিহত হওয়ার পরও আরো এক দফা বেড়েছিলো তেলের দাম।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে অন্তত ৪.৫ ভাগ বেড়ে প্রতি ব্যারেল তেল ৬৫.৬৫ ডলারে বিক্রি হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এছাড়া, বিশ্ববাজারে স্বর্ণের দাম এবং জাপানি মুদ্রার দামও দ্রুতগতিতে বেড়েছে।

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে শেয়ার সূচকের মারাত্মক দরপতন ঘটেছে। জাপানের বেঞ্চমার্ক নিকির শেয়ার সূচকের পতন ঘটেছে ২২৫ পয়েন্ট যা শতকরা ২.৫ ভাগেরও বেশি। পশ্চিমা দেশগুলোতেও একই অবস্থা।

বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরাকের দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সোলায়মানির দাফন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পরই এ হামলা চালায় ইরান। এর আগে থেকেই বিভিন্ন ইরানি নেতারা এই হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে আসছিলো। মঙ্গলবার এ সম্পর্কে টুইট করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জাফরি। সেখানে নিতে আত্মরক্ষার জন্য ইরানের যে কোনো ব্যবস্থা গ্রহণের যুক্তি তুলে ধরেন। এর জবাবে পাল্টা টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘অল ইজ ওয়েল।’

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 January 2020

মার্কিন ঘাঁটিতে হামলার পর বাড়লো তেলের দাম

chitrodesh.com