প্রধান সংবাদবিনোদন

মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপারের ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে উপজেলার সারঙ্গদিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ সুপার লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ জুলাই) রাত ১টার দিকে ওই গ্রামে নানার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লাবনী আক্তার খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, বুধবার রাতে ১টার দিকে নানার বাড়ি থেকে গলায় ওড়না পেঁচ্যানো অবস্থায় লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ ঘটনার কারণ এখনও জানা যায়নি।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 July 2022

মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপারের ঝুলন্ত লাশ উদ্ধার

chitrodesh.com