অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

ভারতের সঙ্গে ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে৷ শুক্রবার (২১ মে) আগরতলার বাংলাদেশ মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী ২৩ মে পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সীমান্ত বন্ধ থাকলেও অনাপত্তিপত্র নিয়ে বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন।

করোনার কারণে ২৬ এপ্রিল থেকে দুই দেশের সীমান্ত বন্ধ রাখা হয়েছে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
22 May 2021

ভারতের সঙ্গে ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে

chitrodesh.com