খেলাধুলাপ্রধান সংবাদ

ভবিষ্যদ্বাণী করা সেই জ্যোতিষীকে নেইমারের খোঁচা!

স্পোর্টস ডেস্ক
২০১৪ সালের বিশ্বকাপ থেকে একের পর এক নিখুঁত পূর্বাভাস দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। চলমান ২০২৬ বিশ্বকাপেও তার ভবিষ্যদ্বাণী ছিল আকাশছোঁয়া—তার গাণিতিক মডেল বলছিল, এবার বিশ্বচ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল উপহার দেবে আসরের সবচেয়ে বড় হতাশা!

কিন্তু মাঠের ফুটবলে ব্রাজিলের নাটকীয় প্রত্যাবর্তনে ভেস্তে গেল সেই গাণিতিক হিসাব। আর ম্যাচ শেষেই সেই ‘ভবিষ্যদ্বক্তা’ গুরুকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধুয়ে দিলেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচের ২৯ মিনিটে জাপানের কাইশু সানো গোল করে দলকে লিড এনে দিলে নড়েচড়ে বসেন ফুটবলপ্রেমীরা। অনেকেই ভাবছিলেন, ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণীই হয়তো সত্যি হতে চলেছে।

তবে দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর দুর্দান্ত গোলে সমতায় ফেরে ব্রাজিল।ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে (৯৬ মিনিট) গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে ব্রাজিলের শেষ ষোলো নিশ্চিত করেন।

ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে জোয়াকিম ক্লেমেন্টকে সরাসরি ট্যাগ এক্স পোষ্ট করেন নেইমার। তিনি লিখেন, “মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট… পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।”

জার্মান অর্থনীতিবিদ ক্লেমেন্ট তার গাণিতিক মডেলে প্রথাগত ফুটবলীয় রেকর্ডের বাইরে গিয়ে মাথাপিছু জিডিপি, দেশের জনসংখ্যা এবং আবহাওয়ার তাপমাত্রার মতো অপ্রচলিত ভেরিয়েবল ব্যবহার করে এই পূর্বাভাস দিয়েছিলেন। গত ৯ এপ্রিল প্রকাশিত তার গবেষণাপত্রে দাবি করা হয়েছিল, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস, আর ব্রাজিল বাদ পড়বে দ্রুতই। তবে মাঠের নাটকীয়তায় আপাতত ভুল প্রমাণিত হলো সেই জটিল গাণিতিক সমীকরণ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 June 2026

ভবিষ্যদ্বাণী করা সেই জ্যোতিষীকে নেইমারের খোঁচা!

chitrodesh.com