প্রযুক্তি

বিশ্বব্যাপী হঠাৎ অচল ফেসবুক-ইনস্টাগ্রাম

কারিগরি ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ অচল হয়ে পড়েছে। ফেসবুকের পাশাপাশি ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রেও একই সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুক ঢুকতে পারেননি।

ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় রাত সোয়া ৯টা থেকে ফেসবুকে লগ-ইন করতে না পারা, এরর বার্তা দেখানো সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। ফেসবুকের হঠাৎ অচল হয়ে পড়ার কারণ এখনও পরিষ্কারভাবে জানা যায়নি।

তবে ইনস্টাগ্রামের ৭৪ শতাংশ ব্যবহারকারী বলেছেন, তারা নিউজ ফিডে কিছুই দেখতে পাচ্ছেন না। অন্যদিকে ফেসবুক ব্যবহারে যারা সমস্যার মধ্যে পড়েছেন তাদের ৬৫ শতাংশ বলেছেন লগইন করতে পারছেন না। ২২ শতাংশ বলেছেন ছবি দেখা যাচ্ছে না এবং ১১ শতাংশ বলেছেন তারা পুরোপুরি ব্ল্যাক আউট।

ইতোমধ্যে টুইটারে #facebookdown হ্যাসট্যাগটিও ট্রেন্ডিংয়ে চলে এসেছে। এ সময়ে ফেসবুকে সমস্যার বিষয়টি ডাউন ডিটেক্টরকে জানিয়েছে প্রায় ৯ হাজারের বেশি ব্যবহাকারী। তবে ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

 

চিত্রদেশ //এল//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
30 November 2019

বিশ্বব্যাপী হঠাৎ অচল ফেসবুক-ইনস্টাগ্রাম

chitrodesh.com