অপরাধ ও আইনপ্রধান সংবাদ

বিএসএমএমইউয়ের প্রতিবেদন ভুয়া : খালেদার আইনজীবী

স্টাফ রিপোর্টার:
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনটি ভুয়া বলে আখ্যায়িত করেছেন তার আইনজীবী জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শুরু হওয়ার পর আদালতে তিনি এ মন্তব্য করেন।

সকাল ১০টা ১০ মিনিট রেজিস্টার জেনারেল আলী আকবর বিএসএমএমইউয়ের প্রতিবেদন আদালতে জমা দেন। এরপর ১০টা ২০ মিনিট থেকে শুনানি শুরু হয়।

এর আগে বিচারকরা মেডিকেলের রিপোর্টটি দেখেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
12 December 2019

বিএসএমএমইউয়ের প্রতিবেদন ভুয়া : খালেদার আইনজীবী

chitrodesh.com