প্রধান সংবাদ

বস্তিতে টিকাদান শুরু কাল: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

বস্তি এলাকায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাজধানীর কড়াইল বস্তিবাসীদের টিকা দেওয়ার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

 

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

 

সবাইকে টিকার আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছেন। তাদেরকে টিকা দেওয়া হবে কাল।

 

পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেওয়া হবে বলেও জানান তিনি।

 

 

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 November 2021

বস্তিতে টিকাদান শুরু কাল: স্বাস্থ্যমন্ত্রী

chitrodesh.com