লাইফস্টাইল

বর্ষাকালে সবুজ শাকসবজি ভালো রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক :
বর্ষা মৌসুমে নানা রোগ-ব্যাধি বেড়ে যায়। এই সময়ে শাকসবজি-ফলমূল খুব দ্রুতই পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এই ধরনের খাদ্য গ্রহণে রোগ-সংক্রমণ হতে পারে।

আজকের আয়োজনে থাকছে বর্ষা মৌসুমে কীভাবে শাকসবজি সংরক্ষণ করবেন। চলুন তাহলে যেনে নেয়া যাক সবুজ শাকসবজি ভালো রাখার উপায়-

সবুজ শাকসবজির মধ্যে যেমন- ব্রোকলি, পালংশাক, ধনেপাতা, পুই শাক ইত্যাদি অবশ্যই নিত্য দিনের খাবার। এদের স্বাস্থ্য উপকারিতা অনেক। এসব শাক-সবজি কেনার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এগুলোতে উজ্জ্বল সবুজ বর্ণ ও সতেজভাব আছে কিনা। এবং বাড়িতে আনার পর যত দ্রুত সম্ভব তা রান্না করে খেয়ে নেওয়া ভলো।কিন্তু তা না পারলে আপনি সপ্তাহখানেক ফ্রিজে রেখে খেতে পারেন।

যেভাবে রাখবেন-

– প্রথমে মূলগুলো কেটে সবজিগুলো পানিভর্তি বালতিতে কিছুক্ষণ রেখে দিন।

– তারপর কাপড় বা কাগজের তোয়ালেতে সবজিগুলো মুড়িয়ে নিন, যাতে অতিরিক্ত আর্দ্রতা শুকিয়ে যায়।

-এরপর একটি প্লাস্টিকের সবজি রাখার ব্যাগে সেসব রাখুন।

– অবশ্যেই খেয়াল রাখবেন যেন সব সবজি ফ্রিজের একই ড্রয়ারে থাকে। নইলে কিন্তু সব সতেজতা নষ্ট হয়ে যাবে।

– আমাদের প্রধানতম ভোগ্যসামগ্রীর মধ্যে আলু ও পেঁয়াজ অন্যতম। অনেকেই এটা কিনে সংরক্ষণ করে রাখেন । তবে শুকনো, ঝকঝকে, পাতলা ৫. খোসাযুক্ত পেঁয়াজ সবচেয়ে ভালো মানের। দাগ ছাড়া আলু কিনবেন। অঙ্কুর গজিয়ে যাওয়া পুরোনো আলু না কেনাই ভালো।
সংরক্ষণের জন্য এসব জিনিস শুষ্ক ও শীতল স্থানে রাখুন। এসব কখনোই ফ্রিজে রাখবেন না। কোনো ঝুড়িতেও এগুলো সংরক্ষণ করতে পারেন। বেশিদিন রেখে দিতে চাইলে পেপার ব্যাগও ব্যবহার করতে পারেন।

মটরশুটি সংরক্ষণের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে খোসা ছাড়িয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রেখে দেয়া। এছাড়িা গাজর, বিটরুট স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এগুলো কেনার সময় অবশ্যই মসৃণ চামড়া, দাগ-থেতলানো আছে কি-না দেখে নিবেন। এসব মূলজাত সবজি সবসময় শীতল জায়গায় সংরক্ষণ করা উচিত।

আপনি এসব ফ্রিজে রেখে দিতে পারেন। প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে অবশ্যই ব্যাগের গায়ে কয়েকটা ফুটো করে তারপর সবজিগুলো রাখবেন। এভাবে ২-৩ সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন।

এছাড়াও যেমন- বেগুন, ঢেঁড়স, পোটল, শসা, টমেটো সতেজ রাখতে কেনার পর যত দ্রুত সম্ভব খেয়ে ফেলবেন। সংরক্ষণ করতে চাইলে প্লাস্টিকের ব্যাগে ভরে অথবা কাপড়ে মুড়ে রেখে দিতে পারেন সপ্তাহখানেক।

-বাজারে পাওয়া যায় এমন অনেক শাক-সবজিতে জীবাণু থাকে। মেথি কিংবা পালংশাক অতিরিক্ত আর্দ্রতা তৈরি করতে পারে, তাই এসব বর্ষায় পরিহার করে চলা দরকার।

-মাশরুম মাটিতে জন্মায় এবংগায়ে প্রচুর ব্যাকটেরিয়া লেগে থাকে। বর্ষা মৌসুমে আপনার উচিত এটা খাওয়া পরিহার করা। -ফুলকপি ও বাঁধাকপিজাতীয় সবজি অবশ্যই এড়িয়ে চলবেন। এসবে বিভিন্ন স্তরে কীট-পতঙ্গ লুকিয়ে থাকে। যা বিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়া বহন করতে পারে।

– বাজার থেকে কখনো খোলা অবস্থায় কেটে রাখা সবজি কিনবেন না। এসবে বেশি জীবাণু থাকে। সূত্র: হার জিন্দেগি

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 July 2021

বর্ষাকালে সবুজ শাকসবজি ভালো রাখার উপায়

chitrodesh.com