অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

ফের বাড়ল সোনার দাম

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৪৬৫ টাকা হয়েছে।

শ‌নিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২২ মে) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 May 2022

ফের বাড়ল সোনার দাম

chitrodesh.com