প্রধান সংবাদ

পুলিশের নজরদারিতে রয়েছেন পরীমনি

স্টাফ রিপোর্টার:
চিত্রনায়িকা পরীমনির নিরাপত্তার স্বার্থে তাকে নজরদারিতে রেখেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, চিত্রনায়িকা পরীমনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তাই তার বাসার আশেপাশে নজরদারিতে রাখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর মিরপুর বিভাগের রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই লিখিত অভিযোগটি পুলিশ গ্রহণ করেছে।

এদিকে পুলিশ বলছে, যেহেতু ঘটনাটি ঘটেছে ঢাকার সাভার থানা এলাকায় তাই রূপনগর থাকায় করা লিখিত অভিযোগটি সাভার থানায় পাঠানো হচ্ছে। এ ঘটনায় সাভার থানায় মামলা দায়ের হবে।

চিত্রদেশ//এফটি//

 

 

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
14 June 2021

পুলিশের নজরদারিতে রয়েছেন পরীমনি

chitrodesh.com