সংগঠন সংবাদ

পুঁজিবাজার সাংবাদিক সংগঠনের নেতৃত্বে রুবেল-মনির

স্টাফ রিপোর্টার:
পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ২০১৯-২১ বছরের জন্য সভাপতি হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন এবং অর্থ সম্পাদক পদে আবু আলী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ফোরামের সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন।

হাসান ইমাম রুবেল চ্যানেল ২৪ এর নিউজ এডিটর। মনির হোসেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও আবু আলী দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্বরত আছেন।

সভাপতি পদে হাসান ইমাম রুবেল ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী তৌহিদুল ইসলাম মিন্টু পেয়েছেন ২২ ভোট। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সিএমজেএফ’র সভাপতি নির্বাচিত হলেন হাসান ইমাম রুবেল।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মনির হোসেন পেয়েছেন ৩৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম নয়ন পেয়েছেন ১৯ ভোট। মনির হোসেনও টানা দ্বিতীয় বারের মতো সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

এছাড়া সহ-সভাপতি পদে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এম মাসুদ, যুগ্ম-সম্পাদক পদে বাংলানিউজ২৪.কমের সিনিয়র করেসপনডেন্ট এসএমএ কালাম, অর্থ সম্পাদক পদে আবু আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সংগঠনের পাঁচটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মাহফুজুল ইসলাম, নিয়াজ মাহমুদ, ইব্রাহীম হোসেন অভি, গিয়াস উদ্দিন এবং নাজমুল ইসলাম ফারুক।

 

চিত্রদেশ //এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
20 December 2019

পুঁজিবাজার সাংবাদিক সংগঠনের নেতৃত্বে রুবেল-মনির

chitrodesh.com