আন্তর্জাতিকপ্রধান সংবাদ

পার্ল হারবারের মার্কিন ঘাঁটিতে গুলি, হতাহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

হাওয়াই দ্বীপের ঐতিহাসিক পার্ল হারবারের মার্কিন নৌ ঘাঁটিতে এক বন্দুক হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন।

পার্ল হারবার-হিকাম ঘাঁটির এক মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। কিন্তু তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে রাজি হননি।

ঘাঁটি থেকে প্রচারিত এক টুইটার বার্তায় বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে পার্ল হারবারের নেভাল শিপইয়ার্ডের ড্রেডক-২’তে এক মার্কিন সেনা ওই বন্দুক হামলা চালায়। পরে হামলাকারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে হামলাকারীর পরনে মার্কিন নৌ সেনাদের পোশক ছিল বলে জানা যায়। আহতদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর ওই মার্কিন ঘাঁটিটি দু ঘণ্টা ধরে বন্ধ ছিল।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 December 2019

পার্ল হারবারের মার্কিন ঘাঁটিতে গুলি, হতাহত ৪

chitrodesh.com