অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

পরিচালন মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

স্টাফ রিপোর্টার:
বছর শেষে বৃদ্ধি পেয়েছে দেশের বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা। যদিও এটি প্রকৃত মুনাফা নয়। বিপুল অঙ্কের খেলাপি ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ এবং আয়কর প্রদানসহ বিভিন্ন খরচ বাদ দিলে নিট মুনাফা অনেক কমে যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের (২০১৮) জুন থেকে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ঘোষণা আসে। কয়েকটি ব্যাংক এটি কার্যকরেরও ঘোষণা দেয়। আর সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনলে ব্যাংকের বেশি লাভ করার সুযোগ থাকে না। তার পরেও প্রায় সব ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে।

ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২০১৯ সাল শেষে ২ হাজার ৮৮০ কোটি টাকা পরিচালন মুনাফা হয়েছে ব্যাংকটির। তবে আগের বছরে ব্যাংটির পরিচালন মুনাফা ছিল ২ হাজার ৭৭০ কোটি টাকা।

ব্যাংকের পরিচালন মুনাফা (কোটি টাকায়)

সূত্র জানায়, আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে, সেটিই কোনো ব্যাংকের পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা থেকে খেলাপি ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) এবং সরকারকে কর দিতে হয়। প্রভিশন ও কর-পরবর্তী এ মুনাফাই হল একটি ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা।

তবে বিশেষজ্ঞদের মতে, পরিচালন মুনাফার ওপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগের কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কারণ পরিচালন মুনাফা থেকে নিট মুনাফা বা প্রকৃত মুনাফার ধারণা পাওয়া কঠিন। পরিচালন মুনাফা থেকে খেলাপি ও মন্দ ঋণের বিপরীতে সঞ্চিতি রাখা এবং আয় কর পরিশোধের পর প্রকৃত মুনাফা বা নিট মুনাফার পরিমাণ জানা সম্ভব।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 January 2020

পরিচালন মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

chitrodesh.com