অপরাধ ও আইনপ্রধান সংবাদ

নীলা হত্যা: মিজানের বাবা-মা গ্রেফতার

সাভার প্রতিনিধি:

সাভারে চাঞ্চল্যকর নীলা রায় হত্যামামলায় অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজানুরের বাবা ও মাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে (২৫ সেপ্টেম্বর) র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদর থানার চারিগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আব্দুর রহমান ও নাজমুন নাহার সিদ্দিকা সাভারের ৪নং ওয়ার্ডের শাহ সাইদুল আলমের বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব জানায়, নীলার বাবা নারায়ণ রায় ২১ সেপ্টেম্বর মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহারসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিলেন আসামিরা। বৃহস্পতিবার অভিযান চালিয়ে মিজানের বাবা-মাকে গ্রেফতার করা হয়। প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন জানান, নীলা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মিজানুরের সঙ্গে সঙ্গে তার বাবা-মাও পলাতক ছিলো। পরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত রোববার রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। ভাইয়ের কাছ থেকে নীলাকে ছিনিয়ে নিয়ে গিয়ে পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজান। রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নীলার মৃত্যু হয়।

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 September 2020

নীলা হত্যা: মিজানের বাবা-মা গ্রেফতার

chitrodesh.com