প্রধান সংবাদ

নিষেধাজ্ঞা না মেনে ইউরোপ থেকে ৯৬ যাত্রী এলো কাতার এয়ারওয়েজে

স্টাফ রিপোর্টার: যাত্রী পরিবহনে বাংলাদেশর সরকারের নিষেধাজ্ঞা মানছে না কাতার এয়ারওয়েজ। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য কোনো দেশ থেকে যাত্রী আনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

সেই নিষেধাজ্ঞা না মেনেই ইউরোপ থেকে ৯৬ যাত্রী নিয়ে বাংলাদেশে আসছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। এয়ারলাইন্সটির কিউআর-৬৩৪ ফ্লাইটটি ইতালির ৬৮জনসহ জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশের ৯৬ জন যাত্রী নিয়ে ঢাকায় আসছে।

ফ্লাইটটি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইন্স। যদি কোনো এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই ফেরত পাঠানো হবে।

এই ফ্লাইটের যাত্রীদের ফেরত পাঠানো হবে কিনা জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, আমরা ইউরোপ থেকে যাত্রী আনতে নিষেধ করেছিলাম। এই ফ্লাইটটি যাত্রী নিয়ে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায়, মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। সিভিল এভিয়েশন থেকে কাতার এয়ারওয়েজের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তাদের দেশের সিভিল এভিয়েশনকেও এ ব্যাপারে অসন্তোষের কথা জানাবো। এরপর আর কোনো ফ্লাইটকে কোনোভাবেই নামতে দেয়া হবে না।

এদিকে এই ফ্লাইটের ইউরোপীয় যাত্রীদের হজ ক্যাম্পে নেয়া হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ। তিনি বলেন, তাদের হজ ক্যাম্পে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাদের উপসর্গ না থাকলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানান তিনি।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 March 2020

নিষেধাজ্ঞা না মেনে ইউরোপ থেকে ৯৬ যাত্রী এলো কাতার এয়ারওয়েজে

chitrodesh.com