সারাদেশ

নারী ম্যাজিস্ট্রেটকে মারতে আসা সেই প্রবাসী হোম কোয়ারেন্টিনে

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নারী ম্যাজিস্ট্রেটকে মারতে আসা দুবাই ফেরত মিজানুর রহমানকে আটক করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চাচড়া গ্রাম থেকে তাকে আটক করে হোম কোয়ারেন্টিনে পাঠায় পুলিশ।

প্রবাসী মিজানুর রহমান চাচড়া গ্রামের মনতেজ শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূপালী সরকার। তিনি বলেন, জনগণের স্বার্থে তাকে নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শুক্রবার দুপুরে এক প্রবাসী বাইরে ঘোরাঘুরি করছে এমন অভিযোগ পেয়ে অভিযানে যান সহকারী কমিশনার ভূপালী সরকার।

তখন তিনিসহ দুই পুলিশ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মারতে উদ্যত হন প্রবাসী মিজানুর রহমান ও তার দুই ভাই।

 

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
21 March 2020

নারী ম্যাজিস্ট্রেটকে মারতে আসা সেই প্রবাসী হোম কোয়ারেন্টিনে

chitrodesh.com