গল্প-কবিতা

নববর্ষের কবিতা

নূরুন নাহার

নববর্ষের নতুন দিনে
গাহি সাম্যের গান।
নানা গুণে বিকশিত হোক-
তোমাদের মন প্রাণ।
সে আলোয় আলোকিত হোক
ছড়িয়ে পড়ুক প্রতি ঘরে ঘরে,
মৈত্রী প্রেমের শুভশৌষ সম
আমার আশীষ ঝরে।
জানাই তোমাদের শুভ সম্ভাষণ,
মুক্ত স্বাধীন ছন্দে
প্রদীপ্ত প্রাণ বিকশিত হোক
সীমাহীন মহানন্দে।।

ফুলে ফুলে শোভিত হোক
তোমাদের জয়ের মালা,
এবার ভরে উঠুক নববর্ষে
তোমাদের জয়ের ডালা।।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 September 2021

নববর্ষের কবিতা

chitrodesh.com