প্রধান সংবাদ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আবুধাবি বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিট) ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে বিদায় জানান আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে গত রোববার রাত ৮টা ৩০ মিনিটে আবুধাবি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 January 2020

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

chitrodesh.com