প্রধান সংবাদসারাদেশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৪

পঞ্চগড় প্রতিনিধি:
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রতিদিনই তাপমাত্রা কমছে; সেই সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

তেঁতুলিয়ায় ভোরে হঠাৎ কুয়াশার মাত্রা ও শীতের দাপট বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে এ জেলার ওপর দিয়ে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো খানিকটা উঁকি দিলেও উত্তাপ নেই। ফলে কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে তারা সময় মতো কাজে যোগ দিতে পারছেন না।

তেঁতুলিয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সকলে অন্যদিনের তুলানায় কুয়াশা ও শীতের তীব্রতা বেশি দেখা গেছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

চিত্রদেশ//এফটি//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 January 2022

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯.৪

chitrodesh.com