প্রধান সংবাদবিনোদন

তৌহিদ আফ্রিদি ও তার বাবার নামে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও আরও ২৩ জনের নামও উল্লেখ রয়েছে ওই মামলার এজাহার নামায়।

জানা গেছে, ২৫ জনের হত্যা মামলার এজাহার নামায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। তার বাবা নাসির উদ্দিনের নাম রয়েছে ২২ নম্বরে।

রোববার (১ সেপ্টেম্বর) যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যার অভিযোগে দায়ের করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

রোববার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম।

এ প্রসঙ্গে তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত আর কে জড়িত নন।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
02 September 2024

তৌহিদ আফ্রিদি ও তার বাবার নামে হত্যা মামলা

chitrodesh.com