প্রধান সংবাদ

ঢাবির সান্ধ্যকালীন কোর্স নিয়ে রাষ্ট্রপতির তীব্র সমালোচনা

স্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সমর্থন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞানী ডঃ তাকাকি কাজিতা ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

তিনি তার বক্তব্যে বলেন, ডাকসু নেতাদের কর্মকান্ড আমার ভালো লাগেনা। তাদের উচিত ছাত্রদেরকে কল্যাণের কাজে প্রাধান্য দেয়া। তাদের নিয়ে এখন নানান কথা শোনা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তিতে নানা ভোগান্তির বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ বিষয়ে তো ডাকসু নেতাদেরই কথা বলার ছিল, আমি বলব কেন?

ডাকসু নির্বাচনের নানান ত্রুটির কথা আমি শুনতে পেয়েছি। আশা করি , আগামীতে এ রকমের ভুল ত্রুটি হবে না।

এদিকে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্স নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সান্ধ্যকালীন কোর্সের মান এবং এর কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেলায় পরিণত হয়। এ বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে ।

রাষ্ট্রপতি বলেন, মেডিসিন বিদেশের জন্য একভাবে তৈরি করা হয়, ঢাকার জন্য এক ভাবে তৈরি করা হয়, গ্রামাঞ্চলের মানুষের জন্য আরেক ভাবে তৈরি করা হয় ছাত্রসমাজকে বিষয়টি রুখে দাঁড়াতে হবে।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 December 2019

ঢাবির সান্ধ্যকালীন কোর্স নিয়ে রাষ্ট্রপতির তীব্র সমালোচনা

chitrodesh.com